এমরান হোসেন , জামালপুর প্রতিনিধি :: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকা থেকে ১১.১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ মূর্তি পাচারকারী শামীম শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।মূর্তি পাচারকারী শামীম শেখ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
রবিবার (২ মে) রাতে জামালপুর র্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, রবিবার দুপুরে র্যাবের একটি দল সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরুর হাটের দক্ষিণ পাশে অভিযান চালায়।অভিযানে অগ্রণী ব্যাংক পিংনা শাখার সামনে থেকে মূর্তি পাচারকারী শামীমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১.১ কেজি ও আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে শামীম শেখ। তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রবেশ কর
স্বাগত! আপনার একাউন্টে লগ ইন
Forgot your password? Get help
পাসওয়ার্ড পুনরুদ্ধার
আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার
একটি পাসওয়ার্ড আপনার ই কর্মপরিহিত করা হবে.


