26.5 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsপ্রকাশ্যে টাকা চেয়ে লজ্জা দেয়ায় মুদি দোকানিকে হত্যা

প্রকাশ্যে টাকা চেয়ে লজ্জা দেয়ায় মুদি দোকানিকে হত্যা

 

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানি গাউজ দা‌ড়িয়া (৪৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে টাকা চেয়ে লজ্জা দেয়া, বাকীতে মাল না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

- Advertisement -nagad

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি আরও জানান, ধারের টাকা, দোকানে বাকীর টাকা চাওয়া, নতুন করে বাকী না দেয়া এবং লোকজনের মধ্যে বাকী টাকা চেয়ে লজ্জা দেয়ার কারণে হত্যাকারীরা মুদি দোকানিকে হত্যা করে বলে পুলিশ জানায়।

গত ২ ফেব্রুয়ারি রাতে ঘুম থেকে উঠিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারি সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তদন্ত শেষে পুলিশ একই এলাকার ইস্রাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেপ্তার করে।

- Advertisment -

সর্বশেষ

Translate »