30.6 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop Newsযেভাবে নর্থ সাউথের ছাত্রীকে চাপা দেয় কাভার্ডভ্যান  

যেভাবে নর্থ সাউথের ছাত্রীকে চাপা দেয় কাভার্ডভ্যান  

 

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ নিহতের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আইন প্রয়োগকারী সংস্থার হাতে এসেছে। ইতিমধ্যে ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -nagad

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের স্কুটি চালিয়ে আসা মিম ফ্লাইওভারে মোড় ঘুরতে গিয়ে হঠাৎ করেই সড়কে কাত হয়ে পড়ে যান। তার পেছন থেকে আসা কাভার্ডভ্যান মুহুর্তের মধ্যেই তাকে চাপা দেয়। এরপর কাভার্ডভ্যান সামনে এসে কিছুক্ষন থামিয়ে চালকের সহকারী পেছনে তাকিয়ে দেখেন ওই ছাত্রী মারা গেছেন। এমন পরিস্থিতিতে তারা কাভার্ডভ্যানটি চালিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। 

সড়ক দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি’র ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালকের নাম সাইদুল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চালকের সহকারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার উত্তরার বাসা থেকে ক্লাস করতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »