32.4 C
Chittagong
Sunday, 20 September 2026
বাড়িTop Newsট্রাকচাপায় সড়কেই ভূমিষ্ঠ হয় শিশু; সেই চালকের ছিল না লাইসেন্স 

ট্রাকচাপায় সড়কেই ভূমিষ্ঠ হয় শিশু; সেই চালকের ছিল না লাইসেন্স 

 

ময়মনসিংহে স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে চাপা দেয়া ট্রাকের চালক রাজু আহমেদের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব। এর আগে তাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -nagad

র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ট্রাকটির সব কাগজপত্রই যেমন: ফিটনেস, ট্যাক্স টোকেন সব কিছুই মেয়াদ উত্তীর্ণ। দুর্ঘটনার সময় ট্রাকটিতে সাড়ে ১৩ টন কাচামাল (আম, আলু, পেঁয়াজ) ছিল, যা ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ।

র‍্যাব আরও জানায়, এছাড়া, টানা কয়েকদিন ধরে ট্রাক চালিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজু। ১০ বছর থেকে ট্রাক চালায় রাজু। কিন্তু ২০১৬ সাল পর্যন্ত মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স ছিল তার, এখন সেটাও মেয়দ উত্তীর্ণ।

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান, অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মেয়ে। তবে অলৌকিকভাবে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ফুটফুটে নবজাতক।

- Advertisment -

সর্বশেষ

Translate »