25.9 C
Chittagong
Wednesday, 23 September 2026
বাড়িTop Newsলুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

লুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

 

- Advertisement -nagad

বোয়ালখালী ( চট্রগ্রাম) প্রতিনিধি
কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পেয়ে মো. নাছির (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নাছির বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাপচর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাচঁলাইশ মডেল থানার উপ পরিদর্শক ( এস আই) এনামুল হক
প্রত্যক্ষদর্শীরা জানান,
নাছিরের ছোটভাই গিয়াস উদ্দিন জানান, খাগড়াছড়ি থেকে বিক্রির জন্য গরু নিয়ে বোয়ালখালী আসছিলেন নাছির। সেতু পার হওয়ার সময় একটি গরু লাফালাফি করায় সেটিকে সামাল দিতে ট্রাকে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »