27.8 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালী প্রেসক্লাবে নতুন কার্যকরী কমিটি গঠিত সভাপতি সিরাজ সম্পাদক ইয়াছিন চৌধুরী

বোয়ালখালী প্রেসক্লাবে নতুন কার্যকরী কমিটি গঠিত সভাপতি সিরাজ সম্পাদক ইয়াছিন চৌধুরী

 

- Advertisement -nagad

খোরশেদুল আলম, বোয়ালখালী প্রেসক্লাবে নতুন কার্যকরী কমিটি গঠিত
সভাপতি সিরাজ সম্পাদক ইয়াছিন চৌধুরী

৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় বোয়ালখালী প্রেস ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব প্রাঙ্গনে সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বের সভায় উপস্থিত সভ্যবৃন্দের সম্মতিতে মেয়াদ উর্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে সভা ক্লাবের সিনিয়র নেতা মো: লোকমান চৌধুরীর পরিচালনায় ও উপস্থিত সভাবৃন্দের স্বত:ফুর্ত সম্মতিতে বিগত কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম কে সভাপতি, এডভোকেট সেলিম চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, মোঃ ফারুক ইসলামকে সহ সভাপতি, মোঃ ইয়াছিন চৌধুরীকে সাধারন সম্পাদক, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদকে যুগ্ম সাধারন সম্পাদক, সৈয়দ মোঃ নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, প্রভাস চক্রবর্তীকে অর্থ সম্পাদক, এস এম নাঈম উদ্দিনকে দপ্তর সম্পাদক, মোঃ জাহিদ হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এস এম মঞ্জুর আলম, লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, এমরান চৌধুরীকে কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়া ক্লাবের সাধারন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- শাহ আলম বাবলু, খোরশেদ আলম, খোরশেদুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।

- Advertisment -

সর্বশেষ

Translate »