27.1 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsরবি-সোমবার সারাদেশে হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

রবি-সোমবার সারাদেশে হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

- Advertisment -

সর্বশেষ

Translate »