29.8 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsপিটার হাস‌কে নি‌য়ে রা‌শিয়ার মন্তব্যে যা বলল যুক্তরাষ্ট্র

পিটার হাস‌কে নি‌য়ে রা‌শিয়ার মন্তব্যে যা বলল যুক্তরাষ্ট্র

 

বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন অভিযোগ তুলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

- Advertisement -nagad

রাশিয়ার এই অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। প্রতিক্রিয়ায় বলা হয়েছে- রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করেছে।

রাষ্ট্রদূত পিটার হাস‌কে নি‌য়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া পাঠানো হয়।

এতে বলা হয়, ইচ্ছাকৃতভাবে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠকের বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। যা দেশের মানুষের দাবি।

মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজন‌দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে বলেও প্রতিক্রিয়ায় জানানো হয়।

এর আগে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে দা‌বি ক‌রেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের শেষের দিকে সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »