30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsবোয়ালখালীর শাকপুরায় পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে ৭ বাসায় গণ ডাকাতি

বোয়ালখালীর শাকপুরায় পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে ৭ বাসায় গণ ডাকাতি

 



খোরশেদুল আলম :: বোয়ালখালীতে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ৭ বাসায় ডাকাতি করা হয়েছে বলে জানা গেছে।
২৯ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনয়ন(৪নং ওয়ার্ড) স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের অদুরে শহীদ ধীরেন্দ্র সড়কের শাহ আমানত ভবনে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতের দল ৭ টি বাসা থেকে বেশ কয়েকটি মোবাইল, ৪ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এতে সাত পরিবারের প্রায় ১০/১২ লাখ টাকার লুট ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
বিল্ডিং এর জমিদার মো. ছাবের বলেন, ডাকাতরা প্রথমে ভাড়াটিয়া বিধান রায়ের বাসায় গিয়ে তাঁকে পুলিশ পরিচয়ে জিম্মি করে আমাকে বাসা থেকে বের করে আনেন। পরে আমাকে জিম্মি করে অন্যান্য বাসার মানুষদের ডেকে বের করতে বলেন।
ভবনের ভাড়াটিয়া ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ বলেন, বাসার জমিদার আমাকে দরজা খুলতে বললে আমি বাসার দরজা খুলে দেখতে পাই জমিদারের সাথে ৪জন ডাকাত দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে তিনজন ডাকাত পুলিশ পরিচয়ে আমার বাসায় ঢুকে আমার স্ত্রীর চার ভরি স্বর্ণ ও কয়েকটি স্মার্ট মোবাইল নিয়ে যায়।
বাসার আরেক ভাড়াটিয়া আহমদ আলী বলেন, আমার বাসায় ঢুকে অস্ত্রের মুখে আমাকে বলে আমরা পুলিশ প্রশাসনের লোক। এই বলে আমার বাসায় তল্লাশি করতে থাকে। এসময় আমার স্ত্রীর কানে থাকা কানের দুলসহ কয়েকটি মোবাইল নিয়ে যায়।
পরে পার্শ্ববর্তী শাহ্ আমানত ভবনের মালিক ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে বোয়ালখালী থানা পুলিশ গিয়ে পরিদর্শন করে আসে বলে জানান ভবনের মালিক।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দীন বলেন- ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্যঃ গত ২৮ ডিসেম্বর রাত ৮টা পরবর্তী সময়ে শাকপুরা শহীদ ধীরেন্দ্র লাল চৌধুরী সড়কের পশ্চিম অংশে মিলন ডাক্তার বাড়ির সামনে ডিম বেপারী ফারুক কে অস্ত্র ধরে টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছিল। ৩দিনের মাথায় একই সড়কে ২টি ঘটনা সংগঠিত হওয়ায় এলাকাবাসীর মাঝে চরম আতংক বিরাজ করছে।
বোয়ালখালীতে চুরির ঘটনায় ভূক্তভোগীদের দেয় মামলা না নেয়ার কারণে বোয়ালখালীতে ইদানীং ছিনতাই, ডাকাতিসহ নানান অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই দাবী করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »