28.7 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িবিনোদনবাথটাবে সাকিব নাকি ববি বেশি হট?

বাথটাবে সাকিব নাকি ববি বেশি হট?

 

বিনোদন ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তুফান’। দেশের প্রায় ১০০টির বেশি প্রেক্ষাগৃহ দেখা যাচ্ছে সিনেমাটি।

- Advertisement -nagad

শাকিবের তুফানের সঙ্গে টেক্কা দিতে না পারলেও ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হব ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। যেখানে দীর্ঘদিন পর অভিনয়ে দেখা মিলল নায়িকা ববির।

‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্পে কোনো মিল না থাকলেও দুই সিনেমায় একটি দৃশ্যে মিল রয়েছে। দুইটি ছবিতেই বাথটবের দৃশ্য রয়েছে। যেখানে একটিতে ছিলেন শাকিব খান ও অন্যটিতে রয়েছে ববির উপস্থিতি।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাথটবের সেই দৃশ্যে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। যেখানে উপস্থাপক ববির কাছে জানতে চান বাথটবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি?

এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে নায়িকা বলেন, ‘দুজনই হট-সেক্সি এবং উপস্থাপনযোগ্য। আর কে বেশি হট সেটা তোমরা বলবে কেমন।’

- Advertisment -

সর্বশেষ

Translate »