তপন দাশ, সিএনএন চট্টগ্রাম।দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী জামিজুরী সার্বজনীন তুলসী হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল লীলা স্মরণে ষোড়শ প্রহরব্যাপী শুভ ৯০ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে তুলসী হরি মন্দির প্রাঙ্গণে।
মঙ্গলবার সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় শুভ অধিবাস কীর্তনের পরে নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বেতার ও টিভির জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীমতি ইলু বিশ্বাস এবং পরে তিতলী দাশ তিথি, পিষুজ চক্রবর্তী বাবু সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
পরবর্তীতে বুধবার প্রাতঃকালে মহা নামযজ্ঞ মহোৎসব আরম্ভ হয়ে বুধবার ও বৃহস্পতিবার সারা দিন রাত ব্যাপী চলমান অনুষ্ঠান শুক্রবার প্রাতঃকালে বিশ্বশান্তি মঙ্গল কামনা করে পূর্ণাহুতি দেওয়া হয়। তিনদিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের মাঝে দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়

