27.7 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsজামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সাবরিনা

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সাবরিনা

 

নির্বাচন কমিশনের করা জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী। রোববার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ জামিন আদেশ দেন।একাধিক জাতীয় পরিচয়পত্র থাকায় গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলাটি করেছিলো।তবে জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে সাবরিনাকে। কারণ, করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অন্য মামলায় তিনিডা. সাবরিনার আইনজীবী প্রণব কান্তি ভৌমিক জানান, নির্বাচন কমিশনের মামলায় বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। তবে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগের মামলাটিতে জামিন না পাওয়ায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।গত ৩০ আগস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।আরওউল্লেখ্য, তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন ডা. সাবরিনা চৌধুরী। দুটি এনআইডিতে তিনি ভিন্ন তথ্য ব্যবহার করেছেন এবং দুটি এনআইডিই সচল। একটিতে তার জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৭৮, অপরটিতে ২ ডিসেম্বর ১৯৮৩। দুটি এনআইডিতে স্বামীর নামও ভিন্ন। পরে তার দুটি পরিচয়পত্রই অকার্যকর করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »