32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsশারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটিয়ায় দরিদ্রদের এলডিপির সহায়তা প্রদান। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটিয়ায় দরিদ্রদের এলডিপির সহায়তা প্রদান। 

  নিজস্ব প্রতিবেদক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

- Advertisement -nagad

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে এ সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী।

এসময় এম এয়াকুব আলী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ উৎসবকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য এলডিপির পক্ষ হতে এ ক্ষুদ্র সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও মানুষের দুঃখ-সুখে পাশে থাকার অঙ্গীকার আমরা অব্যাহত রাখব।

এ রাজনীতিবিদ আরও বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সকলের সাধারণ উৎসব। এই পবিত্র মুহূর্তে সনাতন ভাই-বোনদের পাশে থাকা আমাদের দায়িত্ব। এলডিপি সর্বদা ধর্মীয় সংহতি ও সামাজিক একতাকে প্রাধান্য দেয়। এই সহায়তা ছোটখাটো হলেও পূজার খরচে কিছুটা সহায়ক হবে বলে আশা করি। আমরা সকলে মিলে এই উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলব।

সহায়তা প্রদানের সময় পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, স্থানীয় এলডিপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »