32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop News হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

  নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:-চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -nagad

আজ মঙ্গলবার(১৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি শাহিদা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রবীর কান্তি মজুমদার ও সহকারি শিক্ষক মনছুর আলীর সঞ্চলনায় এবং বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবুল বশর, হাসিনা আক্তার,মোঃ তৈয়বুল আলম, ডা.মোঃ জাহিদুল ইসলাম জয়,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,এস এম ইকবাল,নিজাম ফারুক,মোঃ নুরুল কবির,নাছির উদ্দীন,মোঃ বাদশা,আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি এসএসসি ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »