নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ লায়ন সেবাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ আইয়ুব, সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজা এবং ট্রেজারার লায়ন মানস বড়ুয়া।
নবগঠিত কমিটিতে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন রেবেকা নাসরিন। প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন ওয়াহিদ মালেক, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. রুজি দত্ত বিশ্বাস। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন আকতার হোসেন, লায়ন সারা তানভী ও লায়ন বাসুদেব সিনহা।
যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন লায়ন লিটন দত্ত, সহযোগী সম্পাদক লায়ন মোসাম্মৎ মরজিনা আক্তার মরজু, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন ডা. অশোক কুমার দাস, সহযোগী কোষাধ্যক্ষ লায়ন মোহাম্মদ হামিদ হাসান নোমানী, টেইমার লায়ন শামীম আরা লুসি এবং টেইল টুইস্টার লায়ন ধীরেন ঘোষ।
পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন নিশাত ইমরান এমজেএফ, লায়ন আলহাজ মো. নুরুল আলম (সিজল), লায়ন রাশেদা বেগম, লায়ন মুহাম্মদ ইমরান, লায়ন পারিহা আখতার, লায়ন রোকেয়া জামান, লায়ন রওশন রেজা, লায়ন মহাদেব ঘোষ, লায়ন সৈয়দ সিরাজুল ইসলাম কোমু, লায়ন আলহাজ বেলায়েত হোসেন, লায়ন নূর আখতার জাহান, লায়ন অনুপম মজুমদার, লায়ন শাহিদা কামাল, লায়ন রিজওয়ানা কবির আখি, লায়ন হারুন উর রশিদ, লায়ন হাজী মো. এনামুল হক, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন মো. আমান উল্লাহ, লায়ন ইস্কান্দার আলী, লায়ন মাফরুহা নিজাম এবং লায়ন মোহাম্মদ মাসুদ।
এছাড়া ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন এম. সোহেল খান এমজেএফ। সার্ভিস চেয়ারপারসন হয়েছেন লায়ন তপন কান্তি দত্ত, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন আবু নাসের রনি, লিও অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান এমজেএফ, কমপ্লেক্স চেয়ারপারসন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, ডিউজ চেয়ারপারসন লায়ন ইসমাইল চৌধুরী, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন মনিরুল কবির এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপারসন লায়ন মো. খোরশেদ আলী।
নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব বলেন, ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং সমাজসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, নতুন কমিটি সেবার আদর্শকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরে মানবকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর সেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

