28.8 C
Chittagong
Tuesday, 15 September 2026
বাড়িTop News'প্রিয় নবিজির (স.) দেশে' বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল

‘প্রিয় নবিজির (স.) দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

‘প্রিয় নবিজির (স.) দেশে’ বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: বিশিষ্ট লেখক, গবেষক, পরিব্রাজক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) আলহাজ্ব আবদুর রহিম সম্পাদিত ‘প্রিয় নবিজির (স.) দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৩০ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দি একাডেমি অব হিস্ট্রি (ইতিহাসের পাঠশালা)’র উদ্যোগে অনুষ্ঠিত হয়।

- Advertisement -nagad

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘প্রিয় নবিজির (স.) দেশে’ বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। পবিত্র ভূমির ইতিহাস জানার পাশাপাশি নবিজি (স.)-এর জীবন, সুন্নাহ ও আদর্শের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এ ধরনের গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরো বলেন, গ্রন্থটি শুধু একটি ভ্রমণকাহিনি নয়; পবিত্র মদিনা মুনাওয়ারা ও মক্কার ঐতিহাসিক স্থান, মসজিদ, নিদর্শন ও স্মৃতিবিজড়িত স্থানগুলোর ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস।

বইটিতে মসজিদে নববী (স.), মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে খায়ফ, মসজিদে জুমআ, জাবালে উহুদ, গারে হেরা, গারে সাওর, জান্নাতুল বাকি, বিভিন্ন ঐতিহাসিক কূপ, বাড়ি ও ময়দানের বর্ণনা স্থান পেয়েছে। গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো, বিভিন্ন ঐতিহাসিক স্থানকে রাসূলুল্লাহ (স.), সাহাবায়ে কেরাম এবং ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলির সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা হয়েছে। ফলে পাঠকের কাছে পবিত্র স্থানগুলো শুধু দর্শনীয় স্থান হিসেবে নয়, বরং ইসলামের ইতিহাস ও নবীপ্রেমের স্মৃতিবাহী স্থান হিসেবে ধরা দেয়।

ইতিহাসের পাঠশালার উপদেষ্টা, পটিয়া খলিল মীর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভাষাবিদ মুছা সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ওবায়দুল করিম। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ স ও ম আবদুস সামাদ, বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার সংগঠক, পরিব্রাজক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার,মিডিয়া ব্যক্তিত্ব ও পরামর্শক এজাজ মাহমুদ, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, মাসিক তরজুমানের সহ-সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনসুর উল আলম, আবু নাসের মোহাম্মদ তৈয়ব আলী। ব্যাংকার একরামুল হক, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আলম, আবদুল্লাহ আল নোমান বেগ, মাস্টার আবুল হোসাইন, আমান উল্লাহ সমরখন্দি, লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম,সাংবাদিক আক্কাস নূরী লেখক হানিফ মান্নান, নাজিম উদ্দিন খাঁ, আহমদ মনসুর, সোহেল মো. ফখরুদ-দীন প্রমুখ।

- Advertisment -

সর্বশেষ

Translate »