27.8 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsনরসিংদীতে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নরসিংদীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

 

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।  মঙ্গলবার (২৬ অক্টোবর) নরসিংদী সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

- Advertisement -nagad

পুলিশ জানায়, দুপুরে আলোকবারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু। এ সময় আনন্দ মিছিল বের করলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী অ্যাডভোকেট আসাদউল্লাহ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

- Advertisment -

সর্বশেষ

Translate »