25.9 C
Chittagong
Wednesday, 23 September 2026
বাড়িTop News২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ...

২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা

 

২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। 

- Advertisement -nagad

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ ঘোষণা দেয় মালিক সমিতির নেতারা।

এর আগে রাজশাহীতে তেলের দাম বৃদ্ধিতে ভাড়ার সমন্বয় না হওয়ায় আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। 

তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতি ডেকেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »