26.1 C
Chittagong
Monday, 4 May 2026
বাড়িTop Newsপ্রশাসনের আশ্বাসে ঢাকা ও চট্টগ্রামে চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা

প্রশাসনের আশ্বাসে ঢাকা ও চট্টগ্রামে চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা

 

সরঞ্জাম সংকটে ঢাকার কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেলে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্ধ করে দেয়া হয় কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা। এ ঘটনায় সড়ক অবরোধ করে রাখে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়।

- Advertisement -nagad

পরে বুধবার দুপুরে প্রায় ৪ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে আবার শুরু করে ডায়ালাইসিস। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের কাছে কিছু টাকা বকেয়া থাকায় আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। 

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, করোনার কারনে অন্যান্য হাসপাতালের রোগি এখানে আসায় যে বারতি বিল হয়েছে, সেই জটিলতায় এতক্ষণ ডায়ালাইসিস বন্ধ ছিল। তিনি এক ঘন্টার মধ্যে ডায়ালাইসিস শুরু করার কথা বলেন।

বেশ কয়েকবছর ধরে সরকারি ভর্তুকিতে প্রতিদিন শতাধিক রোগী ডায়ালাইসিস সেবা নিয়ে আসছেন। এ বিষয়ে ডায়ালাইসিস সেন্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্যান্ডরের চমেক শাখা ইনচার্জ ডাক্তার হিমেল আচার্য জানান, ডায়ালাইসিসের বিভিন্ন সরঞ্জাম না থাকায় সকাল থেকে তারা সেবা দিতে পারছেন না।

২০১৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ১০ বছরের চুক্তিতে কিডনি হাসপাতালে ডায়ালাইসিস সেবা দেয়া শুরু করে স্যান্ডর। প্রতি ডায়ালাইসিসে মাত্র ৪৮৩ টাকা দিতে হয় রোগীদের। বাকি টাকা দেয় বাংলাদেশ সরকার। এই সুবিধায় বছরে ২৯ হাজার ৬০৯টি সেশনের (৪ ঘণ্টায় এক সেশন ধরে) অনুমোদন রয়েছে সরকারের। এরচেয়ে বেশি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »