25.5 C
Chittagong
Monday, 4 May 2026
বাড়িTop Newsবঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়ার সঙ্গে স্মারক সই

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়ার সঙ্গে স্মারক সই

 

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে সহযোগিতা স্মারক সই করেছে বাংলাদেশ। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএসসিএল এর চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং গ্লাভকসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারকে সই করেন।

- Advertisement -nagad

মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হলো। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে এই সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন টেলিযোগাযোগমন্ত্রী।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে। তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে ইতোমধ্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা সরকারের তৃতীয় অঙ্গীকার উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে সে অভিযাত্রা আলোর মুখ দেখলো। মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশা করেন মন্ত্রী।বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এবং অনলাইনে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভকসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতন উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »