32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বাসস এ তথ্য জানিয়েছে। 

- Advertisement -nagad

এ প্রসঙ্গে সংবাদ সংস্থাটিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিঙ্কেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। ওই সময়ে তিনি (ব্লিঙ্কেন) বলেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সঙ্গে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।

- Advertisment -

সর্বশেষ

Translate »