32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsরোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

 

আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি, আলিম, এইচএসসি ভকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

করোনার কারণে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর এইচএসসি এবং সমমানের পরীক্ষা শেষ হয়। সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »