32.3 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsরেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

 

রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি লাল কাপড়ে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী।

- Advertisement -nagad

বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভাঙে গেছে। ঘটনাস্থলে লাল কাপড় টাঙানোয় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী। তবে এ ঘটনার পর রাজশাহী রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন।

বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেওয়া হয়।

শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেললাইন মেরামতে কাজ তাৎক্ষণিক শুরু করা হয়।

আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেট ম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেলের ভাঙাস্থান থেকে ৫০০ মিটার আগে থামিয়ে দেওয়া হয়। এ থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

এ বিষয়ে আড়ানী রেলস্টেশন মাস্টার সদরুল আলম বলেন, রেললাইন ভাঙার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজমাহীগামী উত্তরা এক্সপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়েছে। তবে ভাঙা স্থান মেরামতের কাজ চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »