25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsবিএনপি এখনো নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি

বিএনপি এখনো নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি

 

সার্চ কমিটি আমাদের জানিয়েছে- ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেয়া হবে। বলছিলেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল।

- Advertisement -nagad

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন বিকেল ৪টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

এর আগে এই বৈঠকে যোগ দিতে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) নতুন ইসি গঠনে প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বৈঠক হয়। 

আর এই দু’দিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এসব বৈঠকে সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »