30.1 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsসন্তানকে অপহরণ করে দুই বছর গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন বাবা-মা!

সন্তানকে অপহরণ করে দুই বছর গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন বাবা-মা!

 

দুই বছর আগে অপহরণ হয়েছিল ৪ বছর বয়সী পেইসলি শালটিস। নিউইয়র্ক শহর থেকে ২০১৯ সালের জুলাই মাসে অপহরণ হওয়ার পর ১৫০ মাইল দূরে একটি বাড়ির গোপন একটি কক্ষে পাওয়া গেল তাকে। দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -nagad

কয়েক দফা একটি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। তারপরও পেইসলি খুঁজে পাননি তারা। তবে সম্প্রতি তারা খবর পান যে, নিউইয়র্কের ওই বাড়িতেই রয়েছে বর্তমানে ছয় বছর বয়সী পেইসলি। এরপর অভিযান চালিয়ে সিঁড়ির নিচে গোপন একটি কক্ষে তাকে খুঁজে পায় পুলিশ। 

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি পেইসলিকে উদ্ধার করা হয়। গোপন ওই কক্ষটি ‘অন্ধকার ও ভেজা’ ছিল বলে জানিয়েছে পুলিশ। পেইসলিকে খুঁজতে এর আগেও কয়েক ওই বাড়িতে গিয়েছিল পুলিশ। পুলিশ দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিল পেইসলির জন্মদাত্রী মা কিম কুপার ও বাবা কার্ক শালটিস তাকে অপহরণ করেছে।

সগেরটাইস পুলিশ প্রধান জোসেফ সিনাগ্রা বলেন, ওই বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল পুলিশ। তবে নতুন করে তথ্য পেয়ে সেই বাড়িতে আবারও তল্লাশি চালায় পুলিশ। এক ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানোর পর একজন পুলিশ ওই সিঁড়ির অস্তিত্ব খুঁজে পান।

সিনাগ্রা বলেন, ওই পুলিশ সদস্য একটি ফ্লাশলাইট দিয়ে সিঁড়িতে ফাঁকা জায়গার দিয়ে তাকান। প্রথমে একটি চাদর দেখতে পান তিনি। পরে সেটি ছিঁড়তে থাকে পুলিশ। এরপরই ছোট একটি পা দেখতে পায় পুলিশের দলটি।

এসময় পেইসলির সঙ্গে কুপারকে দেখতে পায় পুলিশ। সিনাগ্রা জানান, পেইসলি নিখোঁজ সময়ের পুরোটাই এই বাড়িতে ছিল বলে মনে করছি আমরা। তবে তাকে নির্যাতন করা হয়নি।

কিন্তু ওই শিশু পড়তে বা লিখতে পারে না। এর মানে হচ্ছে, বাসায় তাকে কোনো ধরনের শিক্ষা দেয়া হয়নি। যদিও তার স্বাস্থ্য ঠিকই আছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »