বোয়ালখালী প্রতিনিধি ঃ-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজিত দরিদ্র রোগীদের চোখের অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারণ ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি রোজ
বৃহস্পতিবার প্রেসক্লাব চত্বরে বনি হাসান চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ফ্রি চক্ষুসেবা ক্যাম্প উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন-বাংলা টিভি’র ব্যুরো চিফ লোকমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী পৌর সভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া,
বনি হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এম,এ তালেব, বোয়ালখালী দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ শামছুল করিম লিটন,পৌর আওয়ামী লীগনেতা মোঃ তাজুল ইসলাম প্রমূখ।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম’র উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় এতে অন্যান্যের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক এমরান চৌধুরী, ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, সদস্য সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান, শাহ আলম বাবলু, মোহাম্মদ আলী রিপন প্রমুখ।
সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫ জন চক্ষু চিকিৎসকদের সেবায় এ কার্যক্রম পরিচালিত হয়। ২ শতাধিক রোগীকে চশমা, ঔষধ প্রদানসহ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

