27.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsশেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের

 

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডি বার্তায় এই ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

- Advertisement -nagad

টানা তিন দিন ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা আক্রমণ করছে তারাও। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাণপণে এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জেলেনস্কি। 

ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজের কার্যালয়ের বাইরে থেকে সেই ভিডিও বার্তা পাঠান তিনি। জেলেনস্কি বলেন, ‘আমি এখানে। আমরা কোনও অস্ত্র ফেলব না। আমাদের রাষ্ট্রকে রক্ষা করব। কারণ, আমাদের অস্ত্র হচ্ছে সততা।’

ইতোমধ্যে চাউর হয়েছে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। তবে এই বার্তাকে ভুয়া বলেন তিনি।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘ইন্টারনেটে অসংখ্যা ভুয়া তথ্যা ভেসে বেড়াচ্ছে। এগুলো আমরা বিশ্বাস করব না।’

তিনি বলেন, ‘লড়তে লড়তে ক্লান্তি আসবে। তবু দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। আমাদের ভূখণ্ড, দেশ, সন্তান-সবাইকে, সবকিছুকে রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। আমি আপনাদের উদ্দেশে শুধু এটুকুই বলব। ইউক্রেনের জন্য গর্ববোধ করি।

- Advertisment -

সর্বশেষ

Translate »