24.3 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচান্দগাঁও সার্বজনীন মা চন্ডী মন্দিরে বার্ষিক মহোৎসব উদযাপন

চান্দগাঁও সার্বজনীন মা চন্ডী মন্দিরে বার্ষিক মহোৎসব উদযাপন

 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাহির সিগন‍্যাল সার্বজনীন শ্রী শ্রী মা চন্ডী মন্দিরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহোৎসব, মহতী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

- Advertisement -nagad

মন্দির কমিটির সভাপতি সজল বিশ্বাসের সভাপতিত্বে এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নয়ন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও চন্ডী মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ রুপক কান্তি দেব নাথ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সদস‍্য ও উপদেষ্টা মন্ডলীর সদস‍্য শ্রী কাজল আচার্য‍্য , অশোক চৌধুরী, রূপন ধর, রঞ্জিত চৌধুরী ও ডাঃ সাধন দাশ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
আশীষ সেন, সুজিত চৌধুরী , বিভু ভূষন দাশ, বিমল কান্তি সেন, বাদল দাশ, তপন ধর, রাজীব দাশ, খোকন দেব, মন্দির পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ‍ জনি দাশ, টিটু সেন, বাসুদেব চৌধুরী, জয়ন্তু দে, নয়ন মজুমদার প্রমুখ।

২৫ ফেব্রুয়ারি পূর্ণাহুতি অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব‍্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান সমাপ্তি করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »