26.5 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsএসএসসি পরীক্ষায় ‘ধর্ম’ বাদ দেওয়ার প্রস্তাবে হেফাজতের নিন্দা

এসএসসি পরীক্ষায় ‘ধর্ম’ বাদ দেওয়ার প্রস্তাবে হেফাজতের নিন্দা

 

নতুন শিক্ষাক্রমে ২০২২ সালের জন্য সুপারিশকৃত এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয় বাদ দেওয়ার প্রস্তাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। 

- Advertisement -nagad

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, দেশ থেকে ক্রমান্বয়ে ইসলামি চেতনাবোধ মুছে ফেলা ও নাস্তিক্যবাদী ধ্যান-ধারণার প্রসার ঘটানোর ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ থেকে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সুপারিশ হয়ে থাকতে পারে। ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এ জাতীয় সিদ্ধান্ত জাতি কখনো মেনে নেবে না। আমরা অবিলম্বে এ সুপারিশ বাতিলের জোর দাবি জানাচ্ছি।

- Advertisment -

সর্বশেষ

Translate »