25.3 C
Chittagong
Friday, 19 June 2026
বাড়িTop Newsবাবাকে হত্যার ৩০ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত ছেলে

বাবাকে হত্যার ৩০ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত ছেলে

 

রাজশাহী চারঘাট উপজেলার সলুয়া গ্রামে বাবাকে হত্যার ত্রিশ বছর পর ধরা পড়েছে সাজাপ্রাপ্ত আসামি ছেলে আকছেদ আলী (৪০)। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -nagad

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ঘটনা নিশ্চিত করে জানান, রাজশাহী চারঘাট সলুয়া গ্রামে আকছেদ আলী তার বাবা মহসিনকে হত্যা করে ১৯৯১ সালের ডিসেম্বর মাসে। এ ঘটনায় আকছেদ আলীর বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৩ সালে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত বাবাকে হত্যার দায়ে আকছেদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। 

রাজশাহী পুলিশ সুপারের নির্দেশনায় চারঘাট থানার এএসআই রাজুসহ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শনিবার (৫ মার্চ) তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »