30.8 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsদ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

 

দেশের বাজারে দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই বিশ্বে পণ্য দ্রব্যের দাম কিছুটা বাড়তি ছিল। কিন্তু নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকটের কারণে এ দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ঘাটতি দেখা দিলে তার প্রভাব সবখানেই পড়ে। 

- Advertisement -nagad

সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং টিম রয়েছে। কিছু লোক আছে যারা সংকটের সময় দু’পয়সা কামানোর চিন্তা করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্যে যাতে কোনো ধরনের ঘাটতি দেখা না দেয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। প্রতিটি খালি জায়গায় আমাদের কিছু না কিছু চাষ করতে হবে। কোনো অবস্থায় জায়গা খালি রাখা যাবে না। 

- Advertisment -

সর্বশেষ

Translate »