31.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop News২৮ মার্চ সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক

২৮ মার্চ সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক

 

আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধির ‘অপতৎপরতা’ বন্ধের দাবিতে সারাদেশে এই হরতালের ডাক দেয় তারা।

- Advertisement -nagad

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র অফিসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন

- Advertisment -

সর্বশেষ

Translate »