30.8 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsবঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -nagad

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর পর একে একে আওয়ামীলীগ, যুবলীগ,  যুব মহিলালীগ সহ অন্যান্য সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীর পিতার কল্যাণেই আজ আমরা মুক্ত হাওয়ায় বিচরণ করছি। তার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। 

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, যারা জাতির পিতার জন্মদিন পালন করেনা তারা দেশদ্রোহী। তাদের পালন না করাতে দেশের কোন ক্ষতি হবেনা। তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে জাতিকে জানতে হবে।

দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ টিকাদান কার্যক্রম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। এর ফলে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস।

- Advertisment -

সর্বশেষ

Translate »