25.8 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsনারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ২ জনের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ২ জনের মরদেহ উদ্ধার 

 

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানা গেছে। 

- Advertisement -nagad

তবে উদ্ধার হওয়াদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘এমএম আশরাফ উদ্দিন’। কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০ থেকে ১৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। লঞ্চটি মুন্সীগঞ্জগামী ছিল। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি। নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »