33.7 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর 

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন করার জন্য নির্দেশ দিয়েছেন। আর এ জন্য সয়াবিন, সূর্যমুখী ও সরিষাসহ তেলজাতীয় শস্য উৎপাদনে জোর দিতে বলেছেন তিনি।

- Advertisement -nagad

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি বৈঠকে সভাপতিত্ব করেন এ সময়।

একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সভায় বলেছেন, প্রয়োজনে তৈলবীজ উৎপাদনের জন্য আরও গবেষণা করতে হবে। এ জন্য আমাদের কৃষকদের উৎসাহ প্রদান করতে হবে। মূলত ভোজ্যতেল আমদানি কমিয়ে দেশেই সয়াবিন, বাদাম, সূর্যমুখীসহ নানা তৈলবীজ উৎপাদন বৃদ্ধি করার জন্য একনেক সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান এ সময় একনেক চেয়ারপারসনের অনুশাসনের কথা উল্লেখ করে বলেন, এখন থেকে আমাদের দেশে কোথায় নতুন সেতু তৈরি হলে এর নিচ দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানার সক্ষমতা বৃদ্ধির কথাও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, আজকের একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা।

- Advertisment -

সর্বশেষ

Translate »