30.8 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsচট্টগ্রামের খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে: আক্কাস উদ্দিন

চট্টগ্রামের খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে: আক্কাস উদ্দিন

- Advertisement -nagad

মাস্টারশেফ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনায় আক্কাস উদ্দিন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে

ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য ও বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেছেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজবান। চট্টগ্রামের শুটকি মাছের স্বাদের সাথে সারা বিশ্বের বাংলাভাষাভাষিরা পরিচিত। এছাড়া বাংলাদেশের ইলিশের কোন তুলনা হয়না। আমাদের দেশের ঐতিহ্যবাহী এসব খাবার বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে। একই সাথে

আমাদের পার্বত্য চট্টগ্রামের খাবারগুলোকেও ফুড সংস্কৃতির অংশ হিসেবে উপস্থাপন করতে হবে। এ জন্য ভূমিকা রাখতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মাস্টার শেফ কিশোয়ার চৌধুরী।

গত মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার সিক্স সিজন হোটেলের বল রুমে শেফস ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে আক্কাস উদ্দিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসাইন, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের এফ এন্ড বি ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ শেফ ফেডারেশনের সেক্রেটারি জহির খান। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সারা ঢাকা ও চট্টগ্রামের শেফ ও কালিনারি আর্টিস্টরা অংশ নেন।

সংবর্ধনার জবাবে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তুলে ধরেই আমার এই স্বীকৃতির অর্জন। তাই খাবারের মাধ্যমেই আমি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে কিশোয়ার চৌধুরীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন আক্কাস উদ্দিন। পরে অনুষ্ঠিত হয় গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মাস্টারশেফ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনায় আক্কাস উদ্দিন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে

ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য ও বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেছেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজবান। চট্টগ্রামের শুটকি মাছের স্বাদের সাথে সারা বিশ্বের বাংলাভাষাভাষিরা পরিচিত। এছাড়া বাংলাদেশের ইলিশের কোন তুলনা হয়না। আমাদের দেশের ঐতিহ্যবাহী এসব খাবার বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে। একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের খাবারগুলোকেও ফুড সংস্কৃতির অংশ হিসেবে উপস্থাপন করতে হবে। এ জন্য ভূমিকা রাখতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মাস্টার শেফ কিশোয়ার চৌধুরী।

গত মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার সিক্স সিজন হোটেলের বল রুমে শেফস ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে আক্কাস উদ্দিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসাইন, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের এফ এন্ড বি ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ শেফ ফেডারেশনের সেক্রেটারি জহির খান। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সারা ঢাকা ও চট্টগ্রামের শেফ ও কালিনারি আর্টিস্টরা অংশ নেন।

সংবর্ধনার জবাবে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তুলে ধরেই আমার এই স্বীকৃতির অর্জন। তাই খাবারের মাধ্যমেই আমি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে কিশোয়ার চৌধুরীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন আক্কাস উদ্দিন। পরে অনুষ্ঠিত হয় গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

- Advertisment -

সর্বশেষ

Translate »