24.3 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsবোয়ালখালীতে সংঘর্ষ বিএনপি পুলিশের পাল্টা পাল্টি অভিযোগ!

বোয়ালখালীতে সংঘর্ষ বিএনপি পুলিশের পাল্টা পাল্টি অভিযোগ!

 

- Advertisement -nagad

বোয়ালখালী প্রতিনিধি
আজ ২৬ মার্চ, শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তবে বিএনপির শীর্ষ নেতারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেআহতরা হলেন, এসএম ইকবাল (৪৫), মো.লিমন (১৪), এমএন করিম (৪০), আমিনুল হক, ইসমাইল (৬০) ও তাহসিন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের নেতৃত্বে বিএনপির একটি মিছিল উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পুলিশ নেতৃবৃন্দকে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সুযোগ দিলেও বাকিদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাটিচার্জ শুরু করেন। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা।

এরপর বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি নেতা মোস্তাক আহম্মদ খান, ইসহাক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, ‘আজকে মহান জাতীয় দিবস। বাংলাদেশের ১৮ কোটি জনগণের অধিকার রয়েছে শহীদদের সম্মান জানানোর। পুলিশের দায়িত্ব হচ্ছে কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু তারা তা না করে হঠাৎ পেছন থেকে চড়াও হয়ে লাটিচার্জ শুরু করে আমাদের ১০-১২ জন নেতাকর্মীকে আহত করেছে। অথচ আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিতে গিয়েছিলাম স্মৃতিসৌধে।’

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

- Advertisment -

সর্বশেষ

Translate »