26.5 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsরমজানে অফিসের সময়সূচি জানালেন মন্ত্রিপরিষদ সচিব  

রমজানে অফিসের সময়সূচি জানালেন মন্ত্রিপরিষদ সচিব  

 

পবিত্র রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১৫ মিনিটের বিরতি। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করেছে সরকার।

- Advertisement -nagad

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী রোববার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। 

- Advertisment -

সর্বশেষ

Translate »