22.4 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsরমজানে হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহারের আহ্বান প্রধানমন্ত্রীর 

রমজানে হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহারের আহ্বান প্রধানমন্ত্রীর 

 

পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এ মাসের পবিত্রতা রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসুন, পবিত্র এই মাসে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি। আমরা জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

- Advertisement -nagad

শনিবার (২ এপ্রিল) পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, সিয়াম সাধনা ও সংযমের পবিত্র রমজান মাস আমাদের মাঝে সমাগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরীব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার জন্য আজ সারাবিশ্ব বিপর্যস্ত। এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন ঘরে অবস্থান করে বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

আরও পড়ুন: ৬ মে নিউইয়র্কে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট

তিনি আরও বলেন, আমাদের জাতীয় জীবনে মহান আল্লাহ পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুক। পবিত্র রমজান আমাদের জীবনে অনাবিল শান্তি দান করুক ও সবার জীবন মঙ্গলময় হোক।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসী করোনাভাইরাস থেকে মুক্তি পাক- আল্লাহ তালা’র কাছে এই দোয়া করি। আল্লাহর কাছে সবার হেফাজত কামনাও করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরি-দুল হক খান।

- Advertisment -

সর্বশেষ

Translate »