33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsলোককবি রমেশ শীলের ৫৫ তম তিরোধান দিবস বুধবার

লোককবি রমেশ শীলের ৫৫ তম তিরোধান দিবস বুধবার

 

- Advertisement -nagad

বোয়ালখালী প্রতিনিধি।। আজ ২৩ চৈত্র ৬ এপ্রিল বুধবার মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল একুশে পদকপ্রাপ্ত লোককবি
রমেশ শীলের ৫৫ তম প্রধান তিরোধান দিবস। এবার করোনা মহামারির কারনে অন‍্যান‍্য সকল কর্মসূচি কাটছাঁট করা হলেও রমেশ ভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবারের পক্ষ থেকে কবির সমাধীস্হলে সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করো হয়েছে। কর্মসূচির মধ‍্যে রয়েছে। সকালে কবির সমাধিতে পুস্পমাল্য অর্পণ ও বিকেলে রমেশ শিল্পী গোষ্ঠীর উদ‍্যোগে রমেশ সংগীত পরিবেশন। বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীস্হ কবির সমাধীস্হলে আয়োজিত এসব কর্মসূচিতে স্বাস্হ‍্যবিধি মেনে অংশ নেয়ার জন‍্য কবির ভক্ত-অনুরক্ত ও শুভানুধ‍্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন রমেশ ভাণ্ডার সাংগঠনিক সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী।
উল্লেখ্য ১৮৭৭ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামে জন্ম গ্রাহণ করেন লোক ও মাইজ ভান্ডারী গানের কিংবদন্তি কৃতি এই পুরুষ। ২০০২ সালে সরকার মরণোত্তর একুশে পদকে ভূষিত করেন তাকে। ১৯৬৭ সালের আজকের এদিনে মৃত্যু বরণ করেন তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »