বাংলা নববর্ষ উপলক্ষে আজ বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে প্রচার করা হবে।
প্রতি বছরই বাংলা বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দেশের কল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন সরকারপ্রধান।
করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আয়োজনে পড়েছিল ভাটা। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রমনা বটমূলে বৈশাখের আগমনী অনুষ্ঠান করবে ছায়ানট। এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সাংস্কৃতিক সংগঠনটি।

