সংযুক্ত আরব আমিরাত দুবাই’র ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হল রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১৭ এপ্রিল রবিবার বিকালে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদ এর সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফরিদ এর সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম এবং বিশেষ অতিথি ছিলেন আজিজ খান, শাহাদাত হোসেন পলাশ, হানিফ সিকদার। মোহাম্মদ তামিম আল মারুফ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পবিত্র হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদ এর সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ার।
আমিরাত নদিমপুর প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, নাছির উদ্দিন, জাহেদ, মোজাহের, বাবর, আশরাফ এবং পরিষদের সদস্য আজিজ, শাহজাহান,নুরুল হুদা, ইব্রাহীম, আলম,লিটন, সাগর,খোরশেদ,গিয়াস, সাজ্জাদ, সায়মন, সুজন, তানিম,তাজু,ওসমান,খোকন, কাদেরসহ প্রমুখ।
দোয়াপর্বে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বক্তারা বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাস সারা বছরের সেরা ফজিলতের মাস। এই মাসেই নিহিত আছে লাইলাতুল কদর। বক্তারা বলেন, কদরের এক রাতের ইবাদত হাজার মাসের ফজিলতের সমান। এজন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করার আহবান রাখেন সকল প্রবাসীদের কাছে।
মাহফিলের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদের সমাপনী বক্তব্য শেষে মিলাদ ও ক্বীয়াম পরিচালনা করেন কাজী জয়নাল আবেদীন এবং মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। মুনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইফতার মাহফিলে প্রবাসী এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া খায়ের করা হয়।

