32.9 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsডিজিটাল মাধ্যমে আরও কড়াকড়ি হচ্ছে নিয়ন্ত্রণ 

ডিজিটাল মাধ্যমে আরও কড়াকড়ি হচ্ছে নিয়ন্ত্রণ 

 

ডিজিটাল মাধ্যমে আরও কড়াকড়ি হচ্ছে নিয়ন্ত্রণ। ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। এছাড়া প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে।

- Advertisement -nagad

শনিবার (২৩ এপ্রিল) সুশাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিজিএসের আয়োজনে ‘অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’ শিরোনামের ওয়েবিনারে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। ওয়েবিনারে বিশিষ্টজনরা বলেন, মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এ সব করছে সরকার।

সিজিএসের উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ তার গবেষণায় দেখান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ২৬ মাসে প্রতিদিন গড়ে দু’জন আটক হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে। আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক।

গত চার বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ হাজতবাস হয়েছে অনেকের। আইনের অপপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশে-বিদেশে। যা স্বীকার করেছেন আইন এবং পররাষ্ট্রমন্ত্রী।

ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই উদ্বেগের। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিএসএ, ওটিটি বা তথ্য নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা।

ওয়েবিনারে বক্তারা আরও অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »