30.1 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsএকদিকে চলছে থানার প্রাচীর নির্মাণ অন্যদিকে নাগরিক সমাবেশ 

একদিকে চলছে থানার প্রাচীর নির্মাণ অন্যদিকে নাগরিক সমাবেশ 

 

একদিকে স্থানীয়দের দাবি উপেক্ষা করেই চলছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণকাজ। অন্যদিকে তেঁতুলতলা মাঠে থানা নয়, এলাকাবাসীকে হয়রানি ও আটকের প্রতিবাদে নাগরিক সমাবেশ চলছে।

- Advertisement -nagad

সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাস্ট, গ্রীন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি আয়োজিত নাগরিক সমাবেশ শুরু হয়।সমাবেশে বক্তারা বলেন, খেলার মাঠকে কখনোই থানা হতে দেওয়া হবে না। এ মাঠে শিশুরা খেলা করে, ঈদের জামাত হয়, কেউ মারা গেলে জানাজা হয়। এ মাঠটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এ মাঠে যেন থানা ভবন না হয়।সমাবেশে উপস্থিত রয়েছেন সমাজকর্মী ও মানবাধিকার কর্মী খুশি কবীর, স্থপতি ইকবাল হাবিব, বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পয়াদক জামশেদ আনোয়ার তপন প্রমুখ।একদিকে চলছে থানার প্রাচীর নির্মাণ অন্যদিকে নাগরিক সমাবেশ

- Advertisment -

সর্বশেষ

Translate »