25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsকাতার থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

কাতার থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি কিনছে। সরকার এটি দীর্ঘমেয়াদী সময়ের জন্য চালিয়ে যেতে চায়।

- Advertisement -nagad

আজ  সোমবার (২৫ এপ্রিল) গণভবনে বাংলাদেশে নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি সৌজন্য সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে সরকার প্রধানের প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
কাতার থেকে এলএনজি কেনার আকাঙ্ক্ষার জবাবে ঢাকায় নবনিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের বিষয়ে ১৫ বছরের চুক্তি রয়েছে। চুক্তিটি আরও দীর্ঘ সময়ের জন্য বাড়ানো হতে পারে।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।

জবাবে এ লক্ষ্যে আরও সহযোগিতার প্রস্তাব দেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

সেরায়ে আলি আল-কাহতানি উল্লেখ করেন, আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন।%

- Advertisment -

সর্বশেষ

Translate »