25.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsসাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন 

 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -nagad

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশানআজাদ মসজিদে তার প্রথম জানাজা হবে। এরপর  সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজাঅনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরেরমানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয়শহীদ মিনারে। এরপর বিকেলে দাফনের জন্যমরদেহ নেয়া হবে সিলেটে। মৃত্যুকালে তার বয়সহয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

- Advertisment -

সর্বশেষ

Translate »