32.2 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsভাল কাজে মানুষের তাকাওয়া বাড়ে- শফিক আদনান

ভাল কাজে মানুষের তাকাওয়া বাড়ে- শফিক আদনান

 

- Advertisement -nagad

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেছেন
ভাল কাজে মানুষের তাকাওয়া বাড়ে ও পরকালে নাজাতের পথ প্রসারিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সংগঠন মুসাফিরের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে চটগ্রাম নগরির আসকার দিঘীর পাড়ে সংগঠনে সভাপতি পীরজাদা মু. মহরম হোসাইন এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সিবিএ নেতা সৈয়দুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, করোনাযোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর, করোনাযোদ্ধা
ইমরান আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসাফির সদস্য আকলিমা আকতার মনি, মহিউদ্দিন, আব্দুল প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় অধশতাধিক অসচ্ছল মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »