29.4 C
Chittagong
Friday, 19 June 2026
বাড়িTop Newsদেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা 

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা 

 

বাংলাদেশের আকাশে আজ সোমবার (২ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (৩ মে) দেশের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। 

- Advertisement -nagad

এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে বিগত দুই বছর ধরে এখানে ঈদের নামাজ হয়নি।ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমটি হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »