33.2 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsফাঁকা বাসায় গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি 

ফাঁকা বাসায় গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি 

 

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার হাতিরঝিলের একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই বাসা থেকে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। 

- Advertisement -nagad

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন রাতে বাসাটিতে এ চুরির ঘটনা ঘটে। বুধবার (৪ মে) সকালে পুলিশকে বিষয়টি জানানো হয়।

চুরির ঘটনার খবর নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, আজ সকালে হাতিরঝিল থানা পুলিশ মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পায়। বাসাটি থেকে স্বর্ণালংকারসহ দামি মালামাল চুরি করে নেয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়।

বাসাটিতে ভাড়া থাকেন বরিশালের দক্ষিণের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার। ঈদের ছুটিতে তিনি তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান। বাসা ফাঁকা পেয়েই গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটে।

- Advertisment -

সর্বশেষ

Translate »