25.1 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsরেলমন্ত্রীর সাময়িক পদত্যাগ চায় টিআইবি 

রেলমন্ত্রীর সাময়িক পদত্যাগ চায় টিআইবি 

 

রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাময়িক পদত্যাগের দাবি জানিয়েছে টিআইবি।

- Advertisement -nagad

আজ শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ ও নিকৃষ্ট উদাহরণ। রেলমন্ত্রীর আত্মীয়রা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চেয়েছিলেন। এতে স্পষ্ট হয়, রেলের প্রচলিত আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তিনি বলেন, এছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়। অথচ সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাকে পুরস্কৃত করার কথা ছিল। এ সিদ্ধান্ত দেশবাসীর সামনে তুলে ধরে, ক্ষমতার দাপট ও অনিয়মই হচ্ছে বাস্তবতা।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, একইসঙ্গে নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছেছে।টিআইবি মনে করে, রেলমন্ত্রীর আত্মীয়দের জড়িয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তাছাড়া বিনা টিকিটে যাত্রীরা তার পরিচয় ব্যবহার করেছেন। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

- Advertisment -

সর্বশেষ

Translate »